ইউপি‌ চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি রাস্তার ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৮:২১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৮:২১:২৭ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সরকারি রাস্তার চারটি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
 
এ ঘটনায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল আজিজ ফারুক। অভিযোগের অনুলিপি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।
 
অভিযুক্তের নাম মোঃ আতাউর রহমান আতা। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
 
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৬ জুলাই দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সরকারি রাস্তার চারটি বড় ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়। পরে কাটা গাছগুলো চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতার নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
অভিযোগকারী মোঃ আব্দুল আজিজ ফারুক দাবি করেন, কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। সরকারি সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে গাছগুলো কাটা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
 
তবে অভিযোগ অস্বীকার করে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা বলেন, ইউনিয়ন পরিষদের নতুন গেট নির্মাণের জন্য দুটি গাছ কাটা হয়েছে। গাছগুলো বিক্রি করা হয়নি। পরিষদ চত্বরে সংরক্ষণ করে রাখা হয়েছে।
 
এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ বলেন, অভিযোগটি পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। রোববার ওই ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]