কালীগঞ্জে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে যুবকের মৃত্যু!

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৭:২৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৭:২৭:৩১ অপরাহ্ন
তৈয়বুর রহমান (কালীগঞ্জ)গাজীপুর


গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের একুতা গ্রামের সারোয়ার হোসেন (২৮) মোটরসাইকেলে বন্ধুকে বাড়িতে এগেয়ে দিয়ে বাড়ির ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি.....রাজিউন।সে প্রাণ কোম্পানীতে চাকরী করতো।একুতা গ্রামের সোনালু মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা রাতে পাশ্ববতী এলাকার বন্ধুকে বাড়ির পথে এগিয়ে দেওয়ার জন্য কালীহাসি যায়। পরে সেখানথেকে বাড়ি ফেরার পথে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা-সড়কের শফিকুল মার্কেট এলাকায় পৌছলে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একাটি কাঁঠাল ভর্তি পিকআপ এর সাথে ধাক্কা খায়।


এসময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। দুর্ঘটনার প্রচন্ড শব্দে আশ-পাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত আহয় অবস্থায় উদ্ধার করে দ্রুত নরসিংদী হাসপাতালে নিয়ে যায়।


সেখানকার কর্তব্যরকত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। শনিবার সকাল ১০ টায় নামাযে জানাযা শেষে তাকে পরিবারিক কবস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]