কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১০:৫৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১০:৫৯:০৫ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট বিভিন্ন মালামালসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
শুক্রবার (১৭ জুলাই) কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধীনে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট এবং ধলডাঙ্গা সীমান্তে এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক পাচারকারীসহ ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট আটক করে বিজিবি। এছাড়াও ব্যাটালিয়নের অধীনস্ত বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালারি পণ্য জব্দ করা হয়, যার সিজার মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।
 
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যগণ দায়িত্বপূর্ণ এলাকার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]