ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার বিকাশে পাঠাভ্যাস গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত গুঞ্জন পাঠচক্রের আজকের পর্বটি গুণীজনদের প্রাণবন্ত উপস্থিতিতে এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নিয়ে পাঠ, সৃজনশীলতা, সংস্কৃতিচর্চা এবং সমাজ উন্নয়নের নানা দিক নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ সানাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূঞা, সাধারণ সম্পাদক, অদ্বৈত গবেষণা কেন্দ্র; শাহাজাদা জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক, অদ্বৈত গবেষণা কেন্দ্র; অ্যাডভোকেট এম. এ. শাহীদ; আবৃত্তি প্রশিক্ষক সুহেল আহাদ; সংগীতশিল্পী আনিসুল হক রিপন; শিক্ষক শাহী মাহমুদা এবং শিক্ষক সোনিয়া আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুঞ্জনের পরিচালক সিনথিয়া। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল করার প্রত্যয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, সাহিত্যচর্চার প্রসার, সৃজনশীল চিন্তার বিকাশ এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে গুঞ্জন পাঠচক্র ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, অংশগ্রহণকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা সকলের অব্যাহত সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।