মহানগর ছাত্রদলের উদ্যোগে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণসভা

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৮:২২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৮:২৪:০০ অপরাহ্ন
ইসরাত জেরিন রাজশাহী কলেজ প্রতিনিধি:


জুলাই-আগস্ট ২০২৪-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ, আহত এবং সকল আন্দোলনকারীর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন আর রশিদ মামুন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম আব্দুর রাজ্জাক। সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। সভা সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক মিলন।


সভায় বক্তারা গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রনেতা, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]