নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৭২ বোতল স্কাফ এবং ৫৮ বোতল উইনকেরেক্স সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প। । মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৭ জুলাই ২০২৬ তারিখ, ১৪:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানাধীন জীবন নগর পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৭২ বোতল স্কাফ এবং ৫৮ বোতল উইনকেরেক্স সহ আসামি- *১। মোঃ মিজানুর রহমান @ মিজু (৫০), পিতা: মৃত সিরাজুল ইসলাম* সাং: পুরাতন তেতুলিয়া, থানা: জীবন নগর, জেলা: চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামীসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।