কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৫:৪৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৫:৪৬:২২ অপরাহ্ন


কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে পচা গরুর মাংস বিক্রির দায়ে শারফিন কসাই নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহঃবার (১৬ জুলাই) বিকালে কটিয়াদী পৌর এলাকার বাসস্ট্যান্ড বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা প্রায় দুই বস্তা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ওই মাংসের দোকানে অভিযান চালানো হয়। তল্লাশির সময় বিক্রির জন্য রাখা দুই বস্তা পচা ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস পাওয়া যায়। পরে দোষ স্বীকার করায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় পচা মাংসগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। অস্বাস্থ্যকর খাবার বিক্রির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনস্বার্থে কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]