ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- রিয়্যাক্টস ইন প্রজেক্টের আওতায় হরিপুরে দুইশত জন উপকারভোগী মায়ের মাঝে হাঁস বিতরণ

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৫:২০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৫:২২:৪৩ অপরাহ্ন
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি;


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রিয়্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় ১৬ই জুলাই বৃহস্পতিবার দুইশত জন গর্ভবর্তী পাঁচ বছরের নিচের শিশুর উপকারভোগী মায়ের মাঝে ৯টি করে মোট-১৮০০টি হাঁস বিতরণ করা হয়েছে।


উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব চন্দন কর, উপজেলা প্রাণী কর্মকর্তা ডাঃমো;সোহেল রানা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- রিয়্যাক্টস ইন প্রজেক্টের হরিপুর উপজেলায় দ্বায়িত্বরত প্রজেক্ট অফিসার রুমা বেগম, সুপার ভাইজার সুমি আক্তার, ও দ্বায়িত্বরত সিএফরা। এসময় উপস্থিত, প্রজেক্ট অফিসার রুমা বেগম বলেন, দিন বদলের চেষ্টায় , মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করন, নারী ও পুরুষের মাঝে বৈষম্য দূরীকরণ, কিশোর কিশোরীদের মাঝে নৈতিক চিন্তা চেতনা জ্ঞানের প্রসারের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে রিয়্যাক্টস ইন প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।এসময়, উক্ত উপকার ভোগীরাও হাঁস পেয়ে খুব খুশি এবং রিয়্যাক্টস ইন- প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের, প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]