চুনারুঘাটে শ্লীলতাহানি,ভাংচুর ও হামলার অভিযোগ

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৫:০১:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৬:০০:২৪ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের মানিক ভান্ডার গ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্যের স্ত্রী ও মেয়েদের উপর হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


জানা যায়, সোমবার (১৩/৭/২৬ইং)তারিখ আনুমানিক (০৪)ঘটিকার সময় মানিক ভান্ডার গ্রামের স্থানীয় মুরুব্বি হবিব খানের সাথে দেখা করতে যান গাজীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশ্রব উল্লা। এসময় নিম্মত আলী ও কাজল মিয়ার নেতৃত্বে একদল লোক তার ও তার স্ত্রীর উপর প্রাণনাশের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে তাহারা তাদের বসত ঘরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

অপরদিকে আশ্রব উল্লার দুই মেয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় তাদের গতিরোধ করা হয়। অভিযোগে বলা হয়, এসময় তাদের সাথে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট এবং শ্লীলতাহানির ঘটনা ঘটে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ১নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, "আমি ঘটনাটি শুনেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"


স্থানীয় এলাকাবাসীও এই ঘৃণ্য ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]