নেত্রকোণায় হাওড় এক্সপ্রেসের চাকায় কাটা পড়ে পোশাক কর্মী নিহত

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৩:৩৬:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৬:০১:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণায় ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহিদ খান রিফাত মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে।



তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, ছুটি নিয়ে হাওড় এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন মুহিদ। ভোরের দিকে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা না গেলে পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর জানতে পারেন স্বজনরা। নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, ট্রেনের চাকায় কাটা পড়ে মুহিদ ছিটকে রেলপথের পাশের একটি ডোবায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।


নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মুঠোফোনে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দিয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম রেলওয়ে পুলিশ সম্পন্ন করবে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) মোবারক হোসেন মুঠোফোনে বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর তার বাবার আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]