ফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৩:০৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৩:০৬:১১ অপরাহ্ন
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:


দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণ থেকে খোল, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ভক্ত এতে অংশ নেন। রথযাত্রা শেষে ধর্মীয় আলোচনা, গীতা পাঠ, ভজন-কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।


আয়োজকরা জানান, প্রশাসনের নিরাপত্তা ও সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়েছে। ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, রথযাত্রা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে আটদিনব্যাপী ধর্মীয় আয়োজনের সমাপ্তি হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]