নিজস্ব প্রতিবেদক
ইসলামের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন। তিনি আজ ১৭ জুন শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় একটি মিলনায়তনে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াত আয়োজিত এক ষান্মাসিক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর ও ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর উত্তর থানা নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, বাইতুলমাল সম্পাদক হুমায়ুন কবির প্রমূখ।
মোবারক হোসাইন বলেন, দ্বীনকে বিজয়ী করতে হলে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। একই সাথে করতে হবে দাওয়াতি কার্যক্রমের সম্প্রসারণ। প্রত্যেক ঘরে ঘরে এবং প্রত্যেক ব্যক্তির কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি সহ জ্ঞান ও তাকওয়া বৃদ্ধির জন্য বেশি বেশি করে কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। তাহলেই আগামী দিনে একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। *তেজগাঁও উত্তরে কর্মী শিক্ষা শিবির* আজ শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে তেজগাঁও উত্তর থানা আয়োজিত এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর হাফেজ আহসান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি নাসিবুল হক পরিচালনায় কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর অব্দুর রহমান মূসা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান,কেন্দীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, মু. আতাউর রহমান সরকার ও ড.মাওলানা হাবিবুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান মূসা বলেন, আল্লাহ তা’য়ালার আমাদের ওপর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টার দায়িত্ব অপরিহার্য করে দিয়েছেন। তাই এ কর্তব্য থেকে কারো পক্ষেই পলায়নপর হওয়ার সুযোগ নেই বরং জান ও মালের কোরবানী করেই আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। *উত্তরা পশ্চিমে জামায়াতের ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ* উত্তরা পশ্চিম থানা জামায়াত আয়োজনে উত্তরার স্থানীয় একটি মিলনায়তনে এক ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ আজ জুমাবার থানা আমীর মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ জামালউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য ও জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম মুকুল। দারসুল কুরআন পেশ করেন মহানগরী উত্তরের শূরা সদস্য, ওলামা বিভাগ সভাপতি ড. মাওলানা মীম আতিকুল্লাহ।
উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর মকবুল হোসেন খান, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন সুমন, থানা অর্থ সম্পদক মশিউর রহমান শহিদুল ইসলাম ও আবু সাঈদ প্রমূখ। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী।