বদরগঞ্জে ওষুধ ভেবে কিটনাশক পান করে মায়ের মৃত্যু।

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০২:০৮:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০২:১১:০২ অপরাহ্ন
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর


রংপুরে বদরগঞ্জে মধুপুর ইউনিয়ন রাজরামপুর দোলাপাড়া গ্রামে বিয়াই বাড়িতে বেড়াতে এসে ওষুধ ভেবে ভুলক্রমে কিটনাশক পান করে এক বৃদ্ধা মায়ের মৃত্যু।মারা যাওয়া ঐ মায়ের নাম হেমবালা(৮৭)। তার বাড়ি পাশ্ববর্তী দামোদরপুর ইউনিয়ন মোস্তফাপুর শৌলারপাড় গ্রামে। পুলিশ ও স্হানীয় ইউপি সদস্য সূত্রে জানা যায়, হেমবালা ছেলে রবিন চন্দ্র বিয়েরপর রাজরামপুর দোলাপাড়া গ্রামে শশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকে।দীর্ঘ দিনপর ছেলে ও নাতী নাতনী দেখার জন্য এখানে আসে।


বৃহস্পতিবার সকালে নিজের শারীরিক অসুস্থতা জন্য ওষুধ সেবন করতে যেয়ে ঘরে থাকা কীটনাশক জাতীয় বিষ পান করলে তার মৃত্যু হয়। বদরগঞ্জ থানার এসআই পলাশ চন্দ্র রায় বলেন, ঐ বৃদ্ধা নারী ওষুধ মনে করে কীটনাশক পান করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বদরগঞ্জ থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]