জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে 'চিত্তনামা'র মোমবাতি প্রজ্জ্বলন

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০১:৩৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০১:৪০:৪৪ অপরাহ্ন
‎কুবি প্রতিনিধি: ‎


‎জুলাই শহিদ দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাহিত্য ও সামাজিক সংগঠন 'চিত্তনামা' গান, কবিতা আবৃত্তি ও শহিদদের স্মৃতিচারণে মোমবাতি প্রজ্জ্বলন করেন। ‎ ‎বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আবু সাইদের সঞ্চালনায় এই কর্মসূচিগুলো পালন করা হয়। ‎ ‎অনুষ্ঠানের শুরুতে চিত্তনামা'র সদস্যরা শহীদ বেদিতে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মোমবাতি জ্বালিয়ে শহিদদের স্মৃতিচারণ করেন৷ পরিশেষে বিভিন্ন অনুপ্রেরণামূলক গান, কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানটি শেষ হয়। ‎


‎ছৈয়দা মোস্তারী রুবা বলেন, "আজকে ১৬ই জুলাই আমরা মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে 'জুলাই শহীদ দিবস' পালন করি। শহিদ মিনারে হলুদ আভা আর মোমবাতির শিখায় চিত্তনামা'র মাধ্যমে জুলাইয়ের বীরদের স্মরণে একটি সুন্দর সন্ধ্যা উপভোগ করলাম। একইসাথে চিত্তনামার এই আয়োজন সামনের দিনে আমাদের মধ্যে একটা অনুপ্রেরণার কাজ করবে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের যে অবদান ছিলো তা আমরা সবসময় স্মরণ করবো, মনেপ্রাণে ধারণ করবো৷" ‎


‎চিত্তনামা'র অর্থ সম্পাদক হুসাইন ঠাকুর বলেন, "জুলাই অভ্যুত্থানে আমরা বায়ান্নের ভাষা আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনা তার স্ফোরণ দেখি। আর এই চেতনা যাতে ধুলিস্যাৎ না হয় সেজন্য চিত্তনাম'র আজকের এই আয়োজন। আমরা প্রত্যাশা করি চিত্তনামা যুগে যুগে বিপ্লবীদের এই প্রেরণা ধরে রাখবে, শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।" ‎ ‎চিত্তনামা'র উপদেষ্টা মারুফ শেখ বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খা জ্বালিয়ে রাখা আমাদের নৈতিক দায়।


যে আকাঙ্খা আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসীমদের ছিলো সে আকাঙ্খার প্রদীপ জ্বালিয়ে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দায় আমাদের এ প্রজন্মের। জুলাই গণঅভ্যুত্থান যারা কুক্ষিগত করতে চায় তাদের কাছ থেকে এই গণঅভ্যুত্থান শ্রমিক জনতার কাছে রেখে দেওয়ার কাজ চিত্তনামা করবে।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]