বানারীপাড়ায় বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত আলী আজিম

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১০:১৬:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১০:১৮:২৩ পূর্বাহ্ন
বানারীপাড়া:


বরিশালের বানারীপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৫টায় উপজেলার বন্দর বাজারের হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়। শত শত ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে রথযাত্রাটি বন্দর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা সড়ক হয়ে বাসস্ট্যান্ড গিয়ে হাসপাতাল মোড়ে শ্রীগুরু সেবাশ্রমে গিয়ে শেষ হয়।


জগ্মনাথ,বলরাম,শুভদ্রার এই যাত্রাজুড়ে ভক্তরা হরিনাম সংকীর্তন, ধর্মীয় সংগীত ও প্রার্থনায় অংশ নেন। এতে পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রথযাত্রায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেল সৌমেন্দ্র কুমার বাইন, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান উপজেলা বিএনপির মহিলা সম্পাদিকা ডেইজি বেগম প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের উপদেষ্টা আশিষ কুন্ডু, সভাপতি উজ্জ্বল কুন্ডু,সম্পাদক তারেক কর্মকার, সার্বজনীন লোকনাথ মন্দিরের সভাপতি বিটু লাল দাস,সম্পাদক উত্তম সাহা, শ্রী গুরু সেবাশ্রমের সভাপতি ভক্ত কর্মকার,সম্পাদক জহর লাল সাহা সহ উপজেলার সকল মন্দিরের সদস্যবৃন্দ।


আয়োজকরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও রথযাত্রার আয়োজন করা হয়। কঠোর নিরাপত্তায়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করে সরকার ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]