জুড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা গ্রেফতার।। পলাতক স্বামী

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১০:৫৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১০:৫৮:৫৩ অপরাহ্ন
জুড়ী ( মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার স্বামী পালিয়ে যান। জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) জুড়ী উপজেলার উত্তর সাগরনাল গ্রামে পরিচালিত অভিযানে এই ঘটনা ঘটে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, মৌলভীবাজারের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে আটক করে। অভিযানে তল্লাশিকালে একটি লেডিস পার্সের ভেতর থেকে নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি প্লাস্টিকের কৌটার ভেতরে থাকা আরও দুটি পলিপ্যাকেট থেকে ২০০ ও ১০০ পিসসহ মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হাসিনা বেগম উত্তর সাগরনাল গ্রামের বাসিন্দা। তার স্বামী মোঃ এনামুল হক জিলিম (৩৮) অভিযানের সময় পালিয়ে যান। তিনি একই গ্রামের মৃত ঈমানী মিয়ার ছেলে। এ ঘটনায় জুড়ী থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ছবিযুক্ত :... বার্তা প্রেরক : মোঃ সামছুল ইসলাম জুড়ী- মৌলভীবাজার ০১৮৮৫৪১০৫০০.

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]