গলাচিপায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে রথযাত্রা উৎসব উদযাপন

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৭:৩১ অপরাহ্ন
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। উৎসব উপলক্ষে সকালে কালিবাড়ি,সাহাবাড়ি, ইসকন মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা, গীতা পাঠ ও ভক্তিমূলক কীর্তনের আয়োজন করা হয়। পরে বিকেল ৪টা ৩০ মিনিটে সুসজ্জিত রথে ভগবান শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ স্থাপন করে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়। রথযাত্রাটি গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহাবাড়ি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। ভগবান শ্রী জগন্নাথকে বহনকারী রথটি ৯দিন এই সাহাবাড়ি মন্দিরে থাকবে। ১০মদিন উল্টো রথযাত্রা করে পূনরায় গলাচিপা কালিবাড়ি গিয়ে শেষ হবে।


রথযাত্রা উপলক্ষে আজকে থেকেই উল্টো রথযাত্রা পর্যন্ত সাহাবাড়ি মন্দিরে সকল ভক্তদের জন্য প্রতিদিন দুপুরে খিচুড়ি প্রসাদ দেয়া হবে।এদিকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ( ইসকন) মন্দিরের উদ্যোগে আরেকটি রথ সাহাবাড়ি থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে কর্মকারপট্টি হরিমন্দিরে এসে শেষ হয়।



রথযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের অসংখ্য ভক্ত অংশগ্রহণ করেন। এ সময় ভক্তরা রথের রশি টেনে ধর্মীয় বিশ্বাস ও ভক্তির বহিঃপ্রকাশ ঘটান। পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রথযাত্রা উৎসবে যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির,গলাচিপা থানা অফিসার ইনচার্জ( ওসি) ইমতিয়াজ আহমেদ,পটুয়াখালী জেলা যুবদলের( সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক)মোঃশিপলু খান, প্রতিমন্ত্রীর গলাচিপা দশমিনা প্রতিনিধি আবু নাঈম,জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ -সভাপতি মহিবুল্লাহ এনিম,কালিবাড়ি কমিটির আহ্বায়ক রামকৃষ্ণ পাল, সদস্য সচিব সুখ রঞ্জন বনিক, সদস্য অসীম কর্মকার, আশীষ সাহা, পঙ্কজ দেবনাথ, সঞ্জয় কুমার দাস উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সঞ্জীব কুমার সাহা গলাচিপা,পটুয়াখালী 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]