চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৬:০৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৬:০৮:৫৯ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা


চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় কাজ করার সময় বিস্ফোরণে অন্তত ১১জন শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চমেক ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন মজুমদার। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীতে অবস্থিত কনফিডেন্স সল্ট কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন মজুমদার বলেন, সকাল ১১টার দিকে বিস্ফোরণে দগ্ধ ১০ জন শ্রমিককে চমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহত শ্রমিকরা জানিয়েছে, হঠাৎ করে বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। দগ্ধ শ্রমিকেরা হলেন, দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫), সেলিম উদ্দিন (৩০)। এছাড়া দগ্ধ আহসানুল হক (৪৫) নামের আরেক শ্রমিক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা।


এবিষয়ে জানতে কনফিডেন্স সল্ট কারাখানার ম্যানেজার (এডমিন) মো. বোরহানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। এ বিষয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ আজাহার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলার তথ্য দেওয়ায় আমরা ফিরে এসেছি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ওয়েল্ডিং করার সময় এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে জানার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]