নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার স্কুলছাত্রী অপহরণ মামলার অপহৃত ভিকটিম উদ্ধারসহ প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে র্যাবের অভিযানে গ্রেপ্তার। র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ১০ম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি শিশির আহম্মেদ চঞ্চল (২২) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী ঐ স্কুলছাত্রী স্থানীয় শিবরাম আলহাজ্ব হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী। ভিকটিম বিদ্যালয়ে যাতায়াতের সময় ধৃত আসামি শিশির আহম্মেদ চঞ্চল প্রেম নিবেদন সহ ভিকটিমকে উত্যক্ত করতো। ভুক্তভোগী ঐ ছাত্রী আসামির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পিতা মাতাকে জানায়। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের বাবা মাকে বিষয়টি জানালে তারা ক্ষুব্ধ হয়। গত ১৭ মে, ২০২৬ তারিখ ঐ ছাত্রী এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় আসামি শিশির অন্যান্য আসামিদের সহায়তায় অপহরণ করে অটোরিকশায় চিলমারী থানাধীন মনতোলা জোড়গাছ এলাকার দিকে নিয়ে যায়।
এই ঘটনায় পরবর্তীতে গত ১৯ মে, ২০২৬ তারিখ ভিকটিমের পিতা বাদী হয়ে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-২২)। মামলা দায়ের করার পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায়, গতকাল ১৫/০৭/২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.১০ টার দিকে সিপিসি-৩, র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প এবং সিপিএসসি, র্যাব-১১, নারায়নগঞ্জ ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দলের অভিযানে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি শিশির আহম্মেদ চঞ্চল (২২) কে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন দুপতারা বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শিশির কুড়িগ্রামের চিলমারী থানাধীন মনতোলা জোড়গাছ এলাকার শহিদুল ইসলামের ছেলে। অভিযানকালে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করেছে র্যাব। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের চলমান এই অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে