লালমনিরহাটের আদিতমারী থেকে ২৯৬ বোতল এস্কাফ (ESkuf) সিরাপসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩, রংপুর

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১২:২২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১২:২৫:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


লালমনিরহাটের আদিতমারী থেকে ২৯৬ বোতল এস্কাফ (ESkuf) সিরাপসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩, রংপুর 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লালমনিরহাটের আদিতমারী থানাধীন তালুক হরিদাস এলাকায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল কোডেইন সমৃদ্ধ নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফ (ESkuf) সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন তালুক হরিদাস এলাকায় অভিযান পরিচালনা করে।


অভিযানকালে ঐ গ্রামের পলাতক আসামি মোঃ শাহিন আলমের বসতবাড়িতে তল্লাশী করে বাড়ির গোয়ালঘর থেকে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে মোঃ আলমগীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে। প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ধৃত আসামি মোঃ আলমগীর ইসলাম এবং পলাতক আসামি মোঃ শাহিন আলম একসাথে মাদক ব্যবসা পরিচালনা করে। তারা লালমনিরহাট থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। ৫। উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]