কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, চালক আহত

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১০:২০:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১০:২৪:০৬ পূর্বাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই মোড়ে সড়ক দুর্ঘটনায় মোছাঃ রাশেদা খাতুন (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই স্কুলের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোছাঃ রাশেদা খাতুন দক্ষিণ ছাট গোপালপুর শালমারা গ্রামের বাসিন্দা ও মোঃ রুস্তম আলীর স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, সড়কের পাশে কাজ করার সময় ধামেরহাট দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোছাঃ রাশেদা খাতুনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।


অন্যদিকে, দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক মোঃ বেলাল হোসেন (২০)কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মোঃ রিয়াজুল ইসলামের ছেলে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]