রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে বাদশা শেখ (৪২) নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড় সাঁওতা এলাকায় কালী নদীর শুকিয়ে যাওয়া অংশের একটি কলাবাগান থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বাদশা শেখ একই ইউনিয়নের সাঁওতা গ্রামের মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালী গঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। নিহতের নিকট আত্মীয় চাপড়া ইউনিয়ন পরিষদের) ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার হেলাল শেখ জানান, বাদশা তার ফুফাতো ভাই। প্রায় তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় । এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার বেলা ১২টার দিকে সকালে স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বাদশার লাশ শনাক্ত করেন।
এ বিষয়ে বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ আলী জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাদশা নামের এক ব্যক্তির বলে স্বজনরা শনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।