পীরগঞ্জে ৭৫ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১০:২৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১১:০০:৪০ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :


রংপুরের পীরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রজাপাড়া মৌজার নাটোর সুইট মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে পীরগঞ্জ থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আফরা মোবাইল অ্যান্ড টেলিকম নামক দোকান থেকে মো. নুর আলম (৩৭) ও আইন-সংঘাতে জড়িত এক শিশুকে আটক করা হয়।


আটক নুর আলমের বাড়ি পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর খিয়ারপাড়া এলাকায়। অপরজন ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের বড় রাজারামপুর (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, নুর আলমকে তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৫০টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২৫ হাজার টাকা। অপরদিকে আইন-সংঘাতে জড়িত শিশুর প্যান্টের ডান পকেট থেকে ৫০০ টাকা মূল্যমানের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত জাল নোটের মোট পরিমাণ ৭৫ হাজার টাকা। উদ্ধারকৃত জাল নোট জব্দ করে আটক দুজনকে পীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫এ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৪/২২৯, তারিখ ১৫ জুলাই ২০২৬। পীরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, জাল নোট চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]