নওগাঁয় ৯৪ বছরের বৃদ্ধা নিখোঁজ, থানায় জিডি

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৯:১৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৯:১৫:৪৪ অপরাহ্ন
নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক-



নওগাঁ সদর থানাধীন নওগাঁ পৌরসভার চকমুক্তার এলাকা থেকে ৯৪ বছরের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) নিখোঁজের মেয়ে মোছা. রিজিয়া বেগম বাদী হয়ে নওগাঁ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ১০৭৪, ট্র্যাকিং নং 8F5NSD। জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ বৃদ্ধার নাম মোছা. খোতেজা বিবি। পিতা- মৃত হাজী মন্ডল, স্বামী- মৃত মছির উদ্দীন মন্ডল। তার জাতীয় পরিচয়পত্র নং ৬৪২৬০০২১১৭৭৯০। ঠিকানা: মন্ডলপাড়া, গ্রাম-চকমুক্তার, নওগাঁ পৌরসভা, নওগাঁ সদর। রিজিয়া বেগমের অভিযোগ, গত বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১ ঘটিকার দিকে নিজ বাসা থেকে বের হয়ে খোতেজা বিবি নিখোঁজ হন। তিনি মানসিকভাবে অসুস্থ। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।


নিখোঁজ খোতেজা বিবির ছেলে খাজা মইন উদ্দিন মন্ডল বলেন, সকালে মায়ের সাথে সাক্ষাৎ করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। পরে শুনি মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খোঁজার জন্য সঙ্গে সঙ্গে পরিচিত সব জায়গার পাশাপাশি মাইকিং করে সন্ধান চেষ্টা চালাই। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাই সকলের কাছে আমার আকুল আবেদন আমার মাকে কোথাও দেখতে পেলে আমার কাছে ফিরিয়ে দিন। নিখোঁজের শারীরিক বর্ণনা: উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, চুল সাদা-পাকা, ওজন প্রায় ৫০ কেজি।


যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বৃদ্ধার সন্ধান পান, তাহলে দয়া করে নওগাঁ সদর থানায় অথবা জরুরি যোগাযোগ নম্বর 01977-853752 এ মেয়ে মোছা. রিজিয়া বেগমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বৃদ্ধাকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]