বদরগঞ্জে ধর্ষন মামলার আসামী কুমিল্লা থেকে গ্রেফতার।

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৮:২৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৮:২৯:৫৬ অপরাহ্ন
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর


রংপুরে বদরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষন অভিযোগে লিমন(২২) নামে এক যুবককে কুমিল্লা থেকে গ্রেফতার করেছেন বদরগঞ্জ থানা পুলিশ। গত ১৩ জুলাই সোমবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকারের নেতৃত্বে ও র্যাবের সহায়তায় বদরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। গ্রেফতার লিমন উপজেলা দামোদরপুর ইউনিয়ন চক পলাশবাড়ি গ্রামের মতিউর রহমান ছেলে। পরে বদরগঞ্জ থানা পুলিশ আটক লিমন কে ১৫জুলাই মঙ্গলবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি ধর্ষনের স্বীকারোক্তি দেন জানিয়েছেন পুলিশ। মামলার এজাহারে ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে উপজেলা দামোদরপুর ইউনিয়ন চকপলাশবাড়ি গ্রামে মতিউর ছেলে লিমন প্রতিবেশি বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী মেয়েকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে রংপুর সদর মমিনপুর এলাকায় ক্যানেলে পারে নিয়ে যায়। সেখানে ক্যানেলের একটু দূরে লিমন ঐ কিশোরী মেয়েটিকে ধর্ষন করে। বাসায় ফিরে এসে কিশোরী মেয়েটি তার বাবা মা, বোনকে বিষয়টি খুলে বলে।


পরে ভুক্তভোগী কিশোরী বড় বোন লিমনকে প্রধান করে ধর্ষন অভিযোগ এনে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে লিমন পলাতক ছিলেন। ভুক্তভোগী বড় বোন সাংবাদিক কে বলেন, আমরা ধর্ষক লিমন উপযুক্ত শাস্তি দাবি জানাই। তার যেন আদালত কঠিন শাস্তি দেয়।

বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার বলেন, লিমন খুব চালাক। দুই মাসে কয়েকবার স্হান বদল করায় তাকে ধরতে বেগ পেতে হয়। অবশেষে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।তিনি আরো বলেন, লিমনকে একদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণের কথা স্বীকার করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]