মোঃ আবদুল্লাহ আল মুকিম রাজু পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের টোকাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী মুসল্লি পরিবারের কৃতি সন্তান জান্নাতুল ফেরদৌস রিফাত সফলভাবে এমবিএস (MBS) ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। রিফাত বিশিষ্ট সমাজসেবক ও সাবেক জনপ্রতিনিধি জালাল মেম্বারের নাতি এবং শাহ আলম মেম্বারের ছেলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং পরিবারের অকুণ্ঠ সমর্থনের ফলেই তিনি এই গুরুত্বপূর্ণ শিক্ষাগত সাফল্য অর্জন করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে জান্নাতুল ফেরদৌস রিফাত বলেন, "এই অর্জন আমার একার নয়; এটি আমার বাবা-মা, বড়দের দোয়া, শিক্ষকদের স্নেহ এবং পরিবারের সবার ত্যাগের ফল। মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমি এমবিএস ডিগ্রি অর্জন করতে পেরেছি। ভবিষ্যতে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সমাজ ও দেশের জন্য ইতিবাচক কিছু করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।" ছেলের এমন সাফল্যে আবেগাপ্লুত হয়ে বাবা শাহ আলম মেম্বার বলেন, "একজন বাবার জীবনে সন্তানের সাফল্যের চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। রিফাত অনেক পরিশ্রম করেছে। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
সে যেন সৎ, আদর্শবান ও মানুষের কল্যাণে কাজ করা একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়—এটাই আমার প্রত্যাশা।" রিফাতের মা আবেগঘন কণ্ঠে বলেন, "আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি। সন্তানের এই অর্জনে একজন মা হিসেবে আমি গর্বিত। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন এবং আরও বড় সফলতা অর্জনের তাওফিক দেন।"
রিফাতের বড় ভাই রানা বলেন, "ছোট ভাইয়ের এই অর্জনে আমরা সবাই আনন্দিত। তার এই সাফল্য আমাদের পরিবারের গর্ব। সে ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে-এটাই আমাদের প্রত্যাশা।
মেজ ভাই জনি বলেন, "রিফাত সবসময়ই লক্ষ্য নিয়ে এগিয়েছে। তার পরিশ্রম ও ধৈর্যের ফল আজকের এই সাফল্য। আমরা বিশ্বাস করি, সে ভবিষ্যতেও আরও বড় অর্জন করবে।" পরিবারের জ্যেষ্ঠ সদস্য শাহজাহান মাস্টার বলেন, "শিক্ষাই মানুষের প্রকৃত সম্পদ। রিফাতের এই অর্জন শুধু আমাদের পরিবারের নয়, পুরো টোকাপাড়া গ্রামের জন্য গর্বের। আমি চাই, আমাদের এলাকার তরুণরা তার মতো উচ্চশিক্ষায় এগিয়ে আসুক এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক।" রিফাতের এই সাফল্যে হাফিজাবাদ ইউনিয়নের টোকাপাড়া গ্রামের সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তিনি ভবিষ্যতে নিজের মেধা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে পরিবার, সমাজ এবং দেশের মুখ আরও উজ্জ্বল করবেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জান্নাতুল ফেরদৌস রিফাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হচ্ছে, যেন তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়ে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।