গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুর্ধর্ষ চুরি: টাকা ও

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৪৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৫০:০১ অপরাহ্ন
স্বর্নালঙ্কার লুট রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :


বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য হেলেনা আক্তারের বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে ইউপি সদস্য হেলেনা আক্তার জানিয়েছেন-তিনি ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে বরিশালের বাসায় ছিলেন। এ সুযোগে সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা রাতে প্রথমে বাড়ির গেট ও পরে বসত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। দুষ্কৃতকারীরা ঘরের আলমিরা ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেট সহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়। ইউপি সদস্য আরো জানিয়েছেন-বুধবার সকালে প্রতিবেশীরা বাড়ির গেট ভাঙা দেখে তাদের খবর দেয়। পরবর্তীতে বাড়িতে এসে দুধর্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।


গৌরনদী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানিয়েছেন-খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ১৫-০৭-২০২৬ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]