কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৩৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৩৫:০১ অপরাহ্ন


স্টাফ রিপোর্টারঃ 
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজারসংলগ্ন কেন্দুয়া-আঠারোবাড়ী আঞ্চলিক মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মরিয়ম বেগম উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। জুয়েল মিয়া কিছুদিন আগেও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ‘আশেকান হাওলাপুরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মরিয়ম বেগমের কাছ থেকে প্রায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]