ত্রিশালে অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণে ভবন মালিকে জরিমানা

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৫:১৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৫:১৮:৪৯ অপরাহ্ন
মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:


ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ত্রিশাল পৌর শহরে নির্মানাধীন ৭তলা ভবনে নির্মাণের ইমরত আইন অমান্য করা নির্মাণ কাজ স্থগিত ও ভবন মালিক কে জরিমানা করা হয়। আজ ১৫ জুলাই ২০২৬ তারিখ বুধবার ত্রিশাল উপজেলার পৌর এলাকায় অবস্থিত মোদক পট্টিতে নির্মাণাধীন ৭ তলা ভবনের মালিকের বিরুদ্ধেএলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় যথাযথ কর্তৃপক্ষের নকশা অনুমোদন ব্যতীত বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অপরাধে ভবন মালিক প্রদীপ মোদক (৬২), পিতা- মনিন্দ্র মোদক, ৪ নং ওয়ার্ড, ত্রিশাল পৌরসভা, ত্রিশাল কে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবনের নকশা অনুমোদনের না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী । এতে সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ, ভবনের নকশা পরিবর্তন, অনুমোদিত নকশার পরিবর্তন করে ভবন নির্মাণ ইত্যাদি অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, ত্রিশাল এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]