কেন্দুয়ায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৩:৪৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৩:৪৭:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার কেন্দুয়ায় নিখোঁজের একদিন পর জুনাইদ আহমেদ (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের বাড়ির সামনের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত জুনাইদ আহমেদ বহুলী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল থেকে জুনাইদ নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার দুপুরে বাড়ির সামনের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা ০১৭১৬৪২৫৪৩৫ ১৫-০৭-২০২৬

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]