ময়মনসিংহ নগর উন্নয়নে প্রশাসক ও স্টেশন কমান্ডারের মতবিনিময়

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০২:১৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০২:১৮:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক -


তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহ সিটি প্রশাসকের সঙ্গে ক্যান্টনমেন্ট স্টেশন কমান্ডারের সাক্ষাৎ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোমেনশাহী ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আসাদুজ্জামান, এসবিপি। মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এ সাক্ষাতে নগর উন্নয়ন, অবকাঠামোগত সেবা সম্প্রসারণ এবং জনদুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় বর্ষা মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।


পাশাপাশি নগরবাসীর জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সাক্ষাৎ শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের মধ্যে এ ধরনের গঠনমূলক যোগাযোগ নগর ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও কার্যকর করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]