গৌরীপুরে শিশুদের জন্য ফল উৎসব

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১১:৫০:২২ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :


ময়মনসিংহের গৌরীপুরে শিশুদের জন্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেনের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের জন্য ফল উৎসব আয়োজন করা হয়। ফল উৎসবে ৪০ জাতের ফল প্রদর্শন করা হয়। প্রত্যেকটি ফলের গুনাগুণ, ভিটামিন ও উৎস সংক্রান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌরীপুর পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব আবুল কাশেম| সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন্নাহার বেগম রীনার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর কিন্ডারগার্টের সমিতির সাধারণ সম্পাদক আরিফ আহমেদ।


এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক হুমায়ুন কবীর সুমন, আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, মোখলেছুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারিয়া আক্তার মালা, সাদিয়া আফরিন, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, সাজেদা আক্তার স্মৃতি, নাজু আক্তার, হৃদয় চন্দ্র আচার্য্য, ফারহানা হক লাকী, আল আমিন, আফরোজা জাহান পান্না, মুনতাহা বিন কহিনূর, পাপিয়া সুলতানা, ফারজানা আক্তার সাকিবা, জুবায়েদ হোসেন তানিম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]