দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১০:৫৩:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১০:৫৬:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন নুরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প।


১৪ জুলাই, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন সিংড়া ইউনিয়নের নুরপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের মোঃ ইকবাল হোসেন (৪৩), পিতা- ইমান আলীর বসতবাড়ীতে তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ৬০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় এবং অভিযুক্ত মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন (৪৩), পিতা- ইমান আলী , সাং- নুরপুর, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর’ কে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]