হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
টানা বর্ষণে পানি বন্দী, পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আবু নাছের। এ সময় তিনি বলেন, “ টানা বৃষ্টিতে পাহাড় থেকে সমতলের অধিকাংশ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এই সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। জামায়াতে ইসলামী বরাবরের মতোই দুর্গত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।” ত্রাণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক ও সাবেক ছাত্র নেতা সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর, বান্দরবান জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ, উপজেলা যুব বিভাগের পরিচালক এডভোকেট কামরুল আমিন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আজিজুল হক, ১ নম্বর ওয়ার্ড জমায়াতের পরিচালক মনির আহমদসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।