ভারী বর্ষণ ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, রাজস্থলীতে ত্রাণ ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৯:০৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৯:০৬:২৫ অপরাহ্ন
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ


রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ভারী বর্ষণ ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই জোনের আওতাধীন বাঙ্গালহালিয়া সাবজোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ, পিএসসি-এর দিকনির্দেশনায় বাঙ্গালহালিয়ার কাকড়াছড়ি পাড়া ও আশপাশের দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত ৩৯টি পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহনির্মাণের জন্য টিন বিতরণ করা হয়।


ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া সাবজোনের অধিনায়ক মেজর মোঃ এস. আরেফিন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেন। এ সময় ক্যাম্প জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলাম, ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ও স্থানীয় কারবারিরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সবসময় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]