ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে ঢাকা -৫ ও ঢাকা-৪ এমপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০২:৪৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০২:৪৮:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে ঢাকা -৫ ও ঢাকা-৪ এমপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালামের সাথে আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের যৌথ মতবিনিময় সভা নগর ভবনে অনুষ্ঠিত হয়। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, নির্বাহী প্রকৌশলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উক্ত সভায় ঢাকা মহানগরীর দখলকৃত খাল ও খেলার মাঠ উদ্ধার , জলাবদ্ধতা,ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বাসা বাড়ির ময়লার অতিরিক্ত বিল সংক্রান্ত আলোচনা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুটপাত দখল মুক্ত করা, ডেঙ্গু ও মশক নিধন কর্মসূচি, মাদক বিরোধী কর্মসূচিসহ নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে বিস্তারিত আলোচনা হয়। আঞ্চলিক কার্যালয় সমূহের মাধ্যমে উন্নয়ন কর্মসূচি গুলো যথাযথ তত্ত্বাবধান জবাবদিহিতা নিশ্চিত করা ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন। মাননীয় সংসদ সদস্যের উপস্থিতিকে স্বাগত জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম যথাযথভাবে উল্লেখিত বিদ্যমান সকল সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


বৈঠকে ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবদীন এমপি’র নেতৃত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমীর মো. শাজাহান খান, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী, ডেমরা পূর্ব থানা আমীর ইঞ্জিনিয়ার তমিজ উদ্দিন সোহরাওয়ার্দী, মহানগরীর মজলিসে শুরা সদস্য শাহাদাত হোসেন হেলাল, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শ্রমিক নেতা মো. নজরুল ইসলাম, কদমতলী থানা আমীর মাওলানা জুনাইদ আহমেদ, যাত্রাবাড়ী শ্যামপুর থানা আমীর মুহাম্মদ যাকীর হুসাইন, যাত্রাবাড়ি পূর্ব থানা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার আতিকুর রহমান চৌধুরী, শামসুল হুদা পলাশ, মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।


বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]