মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গ্রেফতার

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ১২:৫৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:০০:২৩ অপরাহ্ন
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার



মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে রশুনিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সিরাজদিখান থানার ওসি মো. আলমগীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতার আবু সাঈদ সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।


তিনি ওই ইউনিয়নের রশুনিযা গ্রামের বাসিন্দা এবং মৃত বোরহান উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টার দিকে সিরাজদিখান থানা পুলিশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]