রায়গঞ্জের নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার সড়কের বেহাল দশা

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৯:২২:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৯:৩১:৫৯ পূর্বাহ্ন
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:


সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের নিজামগাতী কাঁঠাল তলা থেকে গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া-কারিগড়পাড়া জামে মসজিদ হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত সড়কটি পাকা না হওয়ার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির মাঝখানে একটা ব্রিজ রয়েছে। সেই ব্রিজটির দু অংশে মাটি ধ্বসে যাওয়ার কারণে ব্রিজটি হুমকির মুখে পড়েছে। দীর্ঘ প্রায় ১৭ বছর অতিবাহিত হলেও সড়কটি পাকা করণের কোন উদ্যোগ নেওয়া হয়নি। আনুমানিক তিন যুগ আগে শুধু মাত্র ইট বিছানো হলেও আজও পাকা করা হয়নি উক্ত সড়কটি। ঐ সড়কের বিভিন্ন জায়গায় খানা-খন্দে ভরে গেছে। বিভিন্ন স্থানে ভেঙ্গে পুকুরে চলে গেছে। ফলে জনগুরুত্বপূর্ণ সড়কটি এলাকাবাসীর জন্য বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের, বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, এ সড়কটি পাকা না হওয়ার কারণে আমরা কৃষকেরা কৃষিপণ্য সময় মতো বাজারে নেওয়া সম্ভব হয় না। এদিকে গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া-কারিগরপাড়া গ্রামের ইজিবাইক চালক, মোস্ত, সোহেল, হেলাল, রেজাউল, জহুরুল ও শরিফুলের সাথে কথা হলে তারা বলেন, আমাদের জনগুরুত্বপূর্ণ সড়কটি পাকা না হওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করতে হয়।ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দূর্ঘটনাএদিকে গ্রামপাঙ্গাসী গ্রামের ব্যবসায়ী, মোঃ আব্দুল খালেক, হেলাল উদ্দিন, ডাক্তার গোলাম মোস্তফা ও মোঃ আব্দুল মালেকের সাথে কথা হলে


তারা বলেন, অত্র এলাকার মধ্যে গ্রামপাঙ্গাসী হাট একটি ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র। প্রতি সোমবার ও শুক্রবার ওখানে হাট বসে। সড়কটির বেহাল দশার কারণে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন অত্র এলাকার হাজার হাজার মানুষ। বর্ষার মৌসুমে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এ পথে যাতায়াত করা শিক্ষার্থীদের।এব্যাপারে পাঙ্গাসী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সামছুল আলম খোকনের সাথে কথা হলে তিনি জনদুর্ভোগের কথা শিকার করে বলেন, বিগত ১৭ বছরে ঐ এলাকায় যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি।


এলাকার স্বার্থে বর্তমান এমপি মহোদয়কে বিষয়টি অবগত করা হবে। এমতাবস্থায় উপজেলার নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটি পাকা করার জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]