বোয়ালখালী প্রেসক্লাবে উদোগে উপহার বিতরণ

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৬:২৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৬:৩০:৪৯ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা


টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের খোঁজখবর নিতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে ১০০টি উপহার প্যাকেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং পোপাদিয়া ইউনিয়নের বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে উপহার প্যাকেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, প্রভাস চক্রবর্তী, সদস্য শাহা আলম বাবলু,এম মনির চৌধুরী রানা, সবুজ অরণ্য, শাহেদ আলম ছোটন এবং তাজুল ইসলাম মানিক।



প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। মানবিক এই উদ্যোগের মাধ্যমে পানিবন্দি পরিবারের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বোয়ালখালীর অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]