মেড্ডার ফিরোজ মিয়া কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, পুনর্বাসনের আশ্বাস

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৫:২৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৫:২৮:১৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার জুলাহাটি ফিরোজ মিয়া কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। সোমবার (১৩ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া।


জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই কলোনিতে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।


উল্লেখ্য, রোববার গভীর রাতে মেড্ডা, জুলাহাটি এলাকার ফিরোজ মিয়া কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]