বন্যাক্রান্তদের জন্য নতুনধারার ত্রাণ ফান্ড গঠন স্বচ্ছতার জন্য দলীয় ব্যাংক একাউন্টের ব্যবস্থা

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৪:১০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৪:১৪:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


৭ জেলায় বন্যাক্রান্তদের জন্য নতুনধারার ত্রাণ ফান্ড গঠিত হয়েছে। ১২ জুলাই সকালে আনুষ্ঠানিকভাবে এই ফান্ড নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তাঁর মাসিক ভাতা থেকে ১ টি অংশ দান করে উদ্বোধন করেন। এরপর এক এক করে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, এ্যাড. নূরুজ্জামান নবী, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ সহায়তা প্রদান করেন।


এসময় নতুনধারার মিডিয়া সেল-এর পক্ষ থেকে দেশ-বিদেশে থাকা মানবিক মানুষদের প্রতি আহবান জানিয়ে বলা হয়, যে কেউ চাইলেই স্বচ্ছতার সাথে নতুনধারা বাংলাদেশ এনডিবি’র তোপখানা রোডস্থ জনতা ব্যাংক-এর সঞ্চয়ি হিসেব নম্বর(০১০১১৬৫৫৯৮১৬)-এ স্বেচ্ছানুদান প্রেরণ করতে পারবেন। এছাড়াও সরাসরি এসে নতুনধারার কার্যালয়ে বেলা ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত যে কোনো সহায়তা সরাসরি প্রদান করতে পারবেন। ------------------------------------------------ (হালিমা খাতুন) সদস্য, মিডিয়া সেল নতুনধারা বাংলাদেশ এনডিবি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]