কুড়িগ্রাম ও গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ১৫.৫ কেজি গাঁজা এবং ১৮৩ বোতল এসকাফ জব্দসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৮:১০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৮:১৪:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


কুড়িগ্রাম ও গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ১৫.৫ কেজি গাঁজা এবং ১৮৩ বোতল এসকাফ জব্দসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‍্যাব-১৩ এর পৃথক দুইটি অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকা থেকে ১৫.৫ কেজি গাঁজা ও ১৬২ বোতল এসকাফসহ দুইজন এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা থেকে ২১ বোতল এসকাফসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


১২ জুলাই, ২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়ন এর বালাতারী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের মোস্তফা মিয়া (৫০) এর বাড়িতে তল্লাশী করে ১৫.৫ কেজি গাঁজা এবং ১৬২ বোতল এস্কাফ জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মোস্তাফিজুর রহমান (২০), পিতা- মোঃ মোস্তফা মিয়া, সাং- বালাতারী এবং ২। মোঃ জহির উদ্দিন (৬০), পিতা- মৃত আব্দুল করিম, সাং- খলিশা কোটাল, উভয় থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম' দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক অপর একটি অভিযানে, ১১ জুলাই, ২০২৬ তারিখ রাত ১১.৫৫ ঘটিকার সময় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন ০৫নং মহদীপুর ইউপির গাড়ানাটা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ মিলন মোল্লা (৪২), পিতা-মৃত আঃ আজিজ মোল্লা, ২। মোছাঃ লিপি বেগম (৩৫), স্বামী-মোঃ মিলন মোল্লা, সাং-গাড়ানাটা, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা’দ্বয়কে ২১ বোতল এসকাফ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৪,৬৪,১০০/- টাকাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী।


তারা কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]