মির্জাগঞ্জে প্রতারণার অভিযোগে যুবকের কারাদণ্ড

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৫:২৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৫:২৫:৩০ অপরাহ্ন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে মো. বাবুল হাসান ( ২৮) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ( ১২ জুলাই ) বেলা ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত বাবলু হাসান উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের মো. মোশাররফ হোসেনের ছেলে।

ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত বাবলু হাসান দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভূমি অফিসে যাতায়াত করে আসছিলেন। তিনি ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভিন্ন রকম ভুল বুঝিয়ে এবং বিভ্রান্ত করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতেন। এ বিষয়ে একাধিক ভুক্তভোগী উপজেলা ভূমি কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।

ঘটনার দিন বাবুল হাসান ভূমি অফিস প্রাঙ্গণে এসে সাধারণ মানুষকে হয়রানি করার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী সরকারি অফিসে এসে সাধারণ জনগণের সাথে প্রতারণা করার অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]