ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত॥

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৩:২২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৩:২৪:০৩ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, প্রশংসাপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”। গতকাল সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সভাপত্বিতে উপজেলার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ¦ ডা. মোঃ মশিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল বান্না, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ সিদ্দিকুর রহমান, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলাম, বেতদিঘী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, ল্যাম্ব প্রকল্পের টেকনিক্যাল মোঃ মোসলেম উদ্দিন। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান শিবনগর ইউপির পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হাবিবুর রহমান শ্রেষ্ঠ হওয়ায় তার হাতে সম্মাননা ক্রেস্টা ও প্রশংসাপত্র তুলে দেন। এছাড়া শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মনিরা পারভীন এর হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন এবং ৭ নম্বর শিবনগর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ হওয়ায় ইউপি চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলামের হাতে ক্রেস্ট প্রদান করেন।


৬ ক্যাটাগরিতে প্রশংসাপত্র ও ক্রেস্ট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেনসহ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা-কর্মচারী, ৭ টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, ফুলবাড়ী ল্যাম্ব প্রকল্পের সকল কর্মকর্তা । সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী পরিবার পরিকল্পনার পরিদর্শক মোঃ আতিকুর রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]