নিজস্ব প্রতিবেদক
পাঁচ বছর দায়িত্ব পেলে নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলবে জামায়াত : সেলিম উদ্দিন রাজধানীকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে তৃণমূল থেকে বৃহৎ সামাজিক শক্তি গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, আগামী পাঁচ বছরের জন্য জনগণ জামায়াতকে দায়িত্ব দিলে ঢাকায় ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে। রোববার সকালে রাজধানীর মিরপুরের রূপনগর সড়ক সংলগ্ন জামায়াতে ইসলামীর মিরপুর উত্তর থানা কার্যালয়ে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, বিশ্বের অন্যতম দূষিত নগরী হিসেবে ঢাকা আজ শব্দদূষণ, বায়ুদূষণ ও জলাবদ্ধতার মতো দীর্ঘদিনের সমস্যায় জর্জরিত।
একই সঙ্গে নগরবাসী, বিশেষ করে নারী ও পুরুষ উভয়েই নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বাধীনতার প্রায় পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাজধানীর এসব মৌলিক সমস্যার টেকসই সমাধান হয়নি। তিনি বলেন, এসব সংকট নিরসনে সৎ, দক্ষ ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর ও সমন্বিত নাগরিক সেবা নিশ্চিত করা গেলে নগরজীবনে স্বস্তি ফিরে আসবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা গেলে তিলোত্তমা ঢাকাকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন নগরীতে পরিণত করা সম্ভব। বিনিয়োগ প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, নিরাপত্তাহীনতার কারণে অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হলে আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে হবে।
এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর সফল অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানো যেতে পারে। সেলিম উদ্দিন দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অবৈধ দখল, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের রাজনীতি থেকে দূরে থেকেছে। তিনি বলেন, ভোগ-দখলের রাজনীতি পরিহার করে নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে হবে। সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির কারণেই কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমা।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মিরপুর জোনের পরিচালক মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে মিরপুর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুনীরুল ইসলাম মৃধাসহ দলীয় নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর