ঝিনাইদহ জেলার মহেশপুরে অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ এবং ২৯২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।

আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৯:২৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৯:২৮:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ঝিনাইদহ জেলার মহেশপুরে অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ এবং ২৯২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১১ জুলাই ২০২৬ তারিখ, সন্ধ্যা ১৮:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সামান্তা চারাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩৭২ বোতল স্কাফ এবং ২৯২ বোতল ফেন্সিডিল সহ আসামি- *১। মোঃ মুজাহিদ (২৫), পিতা: মতিয়ার রহমান* সাং: চারাতলা, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহকে গ্রেফতার করা হয়


গ্রেফতারকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]