বরিশালে স্বাস্থ্যের বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৬:১৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৬:২০:১৪ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :


স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগে নবনিযুক্ত পরিচালক ডা. এসএম মনিরুজ্জামানকে লাঞ্ছিত করাসহ তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মব করে তাঁর কক্ষে তালা লাগানোসহ সারাদেশে মব সন্ত্রাসের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা এগারোটায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখার সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবের সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন ড্যাবের বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি ডা. অধ্যাপক আজিজ রহিম। এসময় অন্যান্যদের মধ্যে অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক, পটুয়াখালী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান, চিকিৎসক সংগঠন ড্যাব-এর নেতা ডা. আনেয়ার হোসেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বরিশাল বিভাগের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ন্যাব) বরিশাল শাখার সভাপতি মমতাজ পারভীন, শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ছাত্রদল নেতা জাবের বিন ফয়সাল, তুহিন আরাফাত, আবদুল্লাহ আল ফাহিদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতা মো. মনিরুজ্জামান, গণসংহতি আন্দোলনের আরিফুর রহমান মিরাজ, বরিশালস্থ বাউফল সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, বরিশাল মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন মিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ড্যাবের ব্যানারে বিগতদিনে আওয়ামী সুবিধাভোগী মেডিক্যাল কলেজের কিছু শিক্ষক ও শিক্ষার্থী তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মব সৃষ্টি করে এবং যারা অবস্থান নিয়েছে তাদেরকে বিগতদিনে জনগণের পক্ষের কোনো আন্দোলনে দেখা যায়নি। মূলত বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে ও ড্যাবকে বিতর্কিত করতেই আওয়ামী সুবিধাভোগীদের এই অপচেষ্টা।

বক্তারা আরো বলেন, শহীদের রক্তে উপর দাঁড়িয়ে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশে স্বৈরতন্ত্রের, ফ্যাসিবাদ ও মব কালচারের চির বিদায় হয়েছে। নির্বাচিত সরকার দ্বায়িত্ব নিয়েছে। আমরা আশা করবো, যুগান্তকারীকালে বাংলাদেশের কোনো প্রান্তে আগামীদিনে যাতে আর মব সন্ত্রাস না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা রাখার আহবান করছি। উল্লেখ্য, শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মনিরুজ্জামানকে গত ৫ জুলাই বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে নিয়োগ দেয় সরকার। পরবর্তীতে ৬ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।

অভিযোগ রয়েছে ৮ জুলাই শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কিছু চিকিৎসক শিক্ষার্থীদের নিয়ে পরিচালকের দপ্তরে যান ড্যাবের একাংশের নেতারা। সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে তার দপ্তর ছাড়তে বাধ্য করা হয়। রাহাদ সুমন,বরিশাল

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]