স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় কে ই ডি এ (কেন্দুয়া এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন) বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১১টায় কেন্দুয়া উপজেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. ব. মোকতাদের বিল্লাহ, কে ই ডি এ-এর প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক তপন কান্তি রায় এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সিরাজুল ইসলাম ভূঞা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে কে ই ডি এ-এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কেন্দুয়া এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।