দিরাই থানার ওসি আনুল ইসলামের বিশেষ অভিযানে ৬ পলাতক আসামী গ্রেফতার

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ১১:৩১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ১১:৩৬:৪২ অপরাহ্ন
আলী হেসেন স্টাফ রিপোর্টার :


পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) কানন কুমার দাস সঙ্গীয় ফোর্স সহ সিলেট মহানগর এলাকা হইতে দিরাই থানার ,এফআইআর নং-৫, তারিখ- ০৬ জুলাই, ২০২৬; জি আর নং-১৩৭, ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর এজাহার নামীয় আসামী ১। শানিয়াল মিয়া (১৯), পিতা-বদর উদ্দিন, ২। রফু মিয়া (২২), পিতা-আরব উল্লাহ, উভয় সাং-মাছিমপুর, ইউ/পি-রফিনগর, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জদ্বকে সিলেট মহানগরী এলাকা হইতে। এএসআই (নিঃ) প্রদীপ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্স সহ সিএমপি এর ইপিজেড থানার ,এফআইআর নং-৪/২৬৭, ধারা- ৩০২ পেনাল কোড এর জিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ মামুন হোসেন প্রকাশ ছুরুক মিয়া, পিতা- আব্দুস সোবহান, মাতা-শিল্পী বেগম, সাং-পূর্ব চন্ডিপুর, ১নং ওয়ার্ড, উপজেলা/থানা- দিরাই, জেলা -সুনামগঞ্জকে থানা এলাকা হইতে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ম আদালত,সুনামগঞ্জ ,নন জিআর নং-১৯/২৬(দিরাই), ধারা- ১০৭ ফৌজদারি কার্যবিধি আইন এর ননজিআর পরোয়ানাভূক্ত আসামী পিকেশ দাস (৪৫), পিতা- মৃত-সুরেন্দ্র দাস, স্থায়ী: গ্রাম- জাগরন্নারচর, উপজেলা/থানা- দিরাই, জেলা -সুনামগঞ্জকে থানা এলাকা হইতে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ম আদালত,সুনামগঞ্জ ,নন জিআর নং-১৯/২৬(দিরাই),ধারা- ১০৭ ফৌজদারি কার্যবিধি আইন এর নন-জিআর পরোয়ানাভূক্ত আসামী পিকেশ দাস (৪৫), পিতা- মৃত-সুরেন্দ্র দাস, গ্রাম-জাগরন্নারচর, থানা- দিরাই, জেলা -সুনামগঞ্জকে থানা এলাকা হইতে। বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত,সিলেট মহানগর ,নন জিআর নং-১৩/২৬ এর ননজিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ হুমায়ুন কবির (৫০), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-কাইমা, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জকে থানা এলাকা হইতে। এএসআই (নিঃ) সুব্রত পাল সঙ্গীয় ফোর্স সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ম আদালত,সুনামগঞ্জ ,নন জিআর নং-১/২৬(দিরাই), ধারা- ১০৭/১১৭(৩) ফৌজদারি কার্যবিধি আইন-১৮৯৮; টিপি-৬৫০/২৬, সিপি-৫৭৬/২৬ এর নন-জিআর পরোয়ানাভূক্ত আসামী ধরনী বৈষ্ণব (৪০), পিতা-শম্ভু বৈষ্ণব, সাং-কামাল পুর, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জকে থানা এলাকা হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]