নিজস্ব প্রতিবেদক
আগামী ১৮ জুলাই ২০২৬, রোজ শনিবার বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ সফল ও সর্বাত্মক করার লক্ষ্যে বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর। প্রধান অতিথির বক্তব্যে তিনি ১৮ জুলাইয়ের মহাসমাবেশকে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।
তিনি মহাসমাবেশকে ঘিরে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও প্রচার চালানোর আহ্বান জানান। প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক কাউসার হোসাইন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ আলী গাজী, সমাজসেবা সম্পাদক আবুল কালাম, সদর উপজেলা যুব সভাপতি গাজী মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বরিশাল সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে মহাসমাবেশের বার্তা পৌঁছে দেওয়া এবং সমাবেশে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।